God Loves to Break Hearts – Bengali Poem | মন ভাঙ্গতে ঈশ্বরের ভালো লাগে

Nurul
By -
0
God Loves to Break Hearts – Bengali Poem | মন ভাঙ্গতে ঈশ্বরের ভালো লাগে





English:
This Bengali poem reflects on the emotional irony of divine play — where even God seems to delight in the sorrow of the human heart.


বাংলা:
এই কবিতায় উঠে এসেছে ঈশ্বরের এক বিষাদময় খেলা — মন ভাঙার আনন্দও যদি তাঁর হয়, তবে মানুষের অবস্থান কোথায়?



মূল কবিতাঃ


মন ভাঙ্গতে ঈশ্বরের ভালো লাগে –

 

ঈশ্বর যখন প্রথম মানুষ বানালেন, মানুষ ভাঙ্গলেন,

মানুষ ভাঙলো না, বেঁকে গেলো –

ঈশ্বর রেগে গেলেন!

তিনি মন বানালেন, মন ভাঙ্গলেন,

মানুষ ভেঙ্গে গেলো;

ঈশ্বর আনন্দিত হলেন, প্রচুর আনন্দিত,

তিনি একের পর এক, একের পর মন ভেঙ্গে যেতে লাগলেন,

তার ভালো লাগতে লাগলো ভীষণ!

 

তাই, মন ভাঙ্গতে ঈশ্বরের ভালো লাগে –

মানুষের মন ভাঙ্গতে ঈশ্বরের ভালো লাগে।


*** https://nurulwebworld.blogspot.com/2025/04/god-loves-to-break-hearts.html

Post a Comment

0 Comments

Thanks A Lot!!!

Post a Comment (0)
3/related/default